বুধবার দুপুর, অন্যান্য দিনের মতোই চরম ব্যস্ততা ছিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের জনজীবন। কিন্তু সকলের অলক্ষ্যে একটু একটু করে বালুরঘাট শহরের আকাশে জমতে শুরু করে কালো মেঘের ঘন ঘটা। হঠাৎ করে শুরু হয় ঝোড় হাওয়া। আর তার পরেই শিলাবৃষ্টির আবির্ভাব। হঠাৎ করে শুরু হওয়া এই শিলা বৃষ্টিতে থমকে পড়ে জনজীবন। শিলা বৃষ্টিতে ভরে যায় এলাকার রাস্তা-ঘাট। বেশ কিছুক্ষণ শিলা বৃষ্টি চলার পর শুরু হয় বৃষ্টি। বৈশাখ মাসের তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পান বালুরঘাটবাসী। গরমের হাত থেকে জনগণ কিছুটা স্বস্তি পেলেও এই শিলাবৃষ্টির ক্ষতি কারক প্রভাব পরেছে সাধারণ কৃষকদের উপর। শিলা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে আম চাষীরা। তবে শুধু আম চাষী নয় সেই সঙ্গে ধান চাষেও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
দক্ষিনদিনাজপুর